শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

বাজারে এলো খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাজারে এলো খেজুরের তৈরি কোমল পানীয়। ‘মিলাফ কোলা’ নামে অভিনব এ পানীয়টি মিলছে সৌদি আরবের বাজারে। অচিরেই এটি বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে বলে আশা করছে উৎপাদক সংস্থাটি।

গত নভেম্বরে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল-ফাদলি ও থুরাথ আল-মদিনা কোম্পানির সিইও বান্দার আল-কাহতানি।

উৎপাদক প্রতিষ্ঠানটি জানায়, তাদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই ‘মিলাফ কোলা’। আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে সুস্বাদু কোমল পানীয়টি। স্বাদ ও পুষ্টির দিকে দেওয়া হয়েছে সর্বোচ্চ মনোযোগ। স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও নতুন এ কোমল পানীয়টি বেশ সাড়া ফেলবে বলে আশা তাদের।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে তাদের এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে। প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন।

উল্লেখ্য, সৌদি আরবের পরিবেশবান্ধব এবং স্থানীয় পণ্য প্রচারের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলাফ কোলার মতো খেজুরের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য পণ্য উদ্ভাবনে কাজ করে থুরাথ আল-মদিনা।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট

ওআ/কেবি

কোমল পানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250