বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অ্যাটকোর নেতারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৩ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের প্রতি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সমবেদনা জানিয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলমালিকদের এ সংগঠনের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।

শনিবার (৩রা জুন) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শোক ও সমবেদনা জানাতে যান অ্যাটকোর সাত সদস্যের ওই প্রতিনিধিদল। সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আবদুস সালাম উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার জন্য খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন। শোকবইয়ে স্বাক্ষর শেষে প্রতিনিধিদলটি সেখানে বিএনপির মহাসচিবের সঙ্গে ওই বৈঠক করে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে অঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তারা এখানে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে এসেছেন।

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250