বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

প্রেক্ষাগৃহে সালমান শাহর তিন সিনেমা, কোথায় কোনটি চলছে?

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশি চলচ্চিত্র জগতের জনপ্রিয় এক নায়ক সালমান শাহ।  তিন দশকেরও আগে না ফেরার দেশে পাড়ি জমানো এই অভিনেতাকে নিয়ে ভক্তদের আগ্রহ এখনো যেন সেই আগের মতোই আছে। তার সিনেমাগুলো এখনো প্রায়ই দেশের কোনো না কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেতাকে ঘিরে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস। 

‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় সালমান শাহ অভিনীত দর্শকপ্রিয় তিনটি সিনেমা দেখানো হচ্ছে। ছবিগুলো হল ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। ছবি তিনটির পরিচালক যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ।

এই আয়োজন প্রসঙ্গে এক ভিডিও বার্তায় লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, ‘কিছু নায়ক শুধু সিনেমায় আসেন, আর কিছু নায়ক পুরো চিত্রজগৎটাই বদলে দেন। সালমান শাহ তেমনই একজন। তার নাম হয়ে উঠেছিল একটি পুরো প্রজন্মের অনুভূতি। তার বিদায় আজও লাখ লাখ সিনেমাপ্রেমীকে কাঁদায়। লায়ন সিনেমাসে আবারও বড় পর্দায় তার সিনেমা দেখার সুযোগ এসেছে।’

জানা গেছে, বিশেষ এই আয়োজনে প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। এটি ২৯শে জানুয়ারি পর্যন্ত চলবে। 

জে.এস/

সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250