মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’

তাইজুলের যে সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের আর কারো নেই

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নিলেন তাইজুল ইসলাম। ছবি: ক্রিকইনফো

জোরালো আবেদনের পরও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিলেন রিভিউ। তৃতীয় আম্পায়ার পর্যালোচনা করে দেখেন, তিনটা লাল বাতি জ্বলেছে। সঙ্গে সঙ্গেই ড্রেসিংরুমে ফিরতে হয় লাহিরু উদারাকে। এ উইকেটেই তাইজুল ইসলাম পৌঁছে যান নতুন এক মাইলফলকে।

২০১৯ থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। এ মাইলফলক ছুঁতে তার লেগেছে ২৫ ম্যাচ। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের পরই এই তালিকায় মেহেদী হাসান মিরাজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৯ ম্যাচে তিনি পেয়েচেন ৮৭ উইকেট। ৩৩ উইকেট নিয়ে যৌথভাবে তিনে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। দুই পেসারের কেউই অবশ্য নেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ ২৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা সাবলীলভাবে খেলতে থাকে। কলম্বোর উইকেটে বাংলাদেশের ব্যাটারদের কাঁপাকাঁপি দেখা গেলেও দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাংকা ও লাহিরু উদারা খেলতে থাকেন ঠাণ্ডা মাথায়।

উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে আসে ১৪১ বলে ৮৮ রান। ২৪তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল। বল আগে ব্যাট নাকি প্যাড ছুঁয়েছে-এ দ্বিধাদ্বন্দ্বে থাকায় প্রথমে আম্পায়ার আউট দেননি।

শান্ত রিভিউ নিলে দেখা যায়, তাইজুলের বল উদারার ব্যাট ছোঁয়ার আগে প্যাডে লেগেছে। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা।

তাইজুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250