সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

রাশমিকার ডিপফেক ভিডিও, প্রধান আসামি গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

গত বছর একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার। যদিও এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও। অবশেষে এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে শনিবার (২০শে জানুয়ারি) গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

এআই প্রযুক্তির মাধ্যমে গত বছর ভারতীয় বংশোদ্ভূত নারী জারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ বসিয়ে এমন ডিপফেক ভিডিও তৈরি করে অভিযুক্ত ওই যুবক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয় সেই ভিডিওটি। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রাশমিকা।

আরো পড়ুন: বলিউডের দুই খান কি অযোধ্যায় যাচ্ছেন?

ওই ডিপফেক ভিডিওতে দেখা যায়, জারা প্যাটেল একটি কালো ইউনিটার্ড পোশাক পরে একটি লিফটে প্রবেশ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করে সেখানে রাশমিকার মুখ বসিয়ে দেওয়া হয়।

রাশমিকার এমন ফেক ভিডিও ছড়িয়ে পড়তেই প্রথম প্রতিবাদ করেন অমিতাভ বচ্চন। এরপর ভারতীয় শোবিজের প্রায় সবাই পাশে এসে দাঁড়ায় অভিনেত্রীর।

শুধু তিনি নন, রাশমিকার পরে একইভাবে হেনস্থার শিকার হয়েছেন আলিয়া ভাট, ক্যাটরিনা, কাজলসহ একাধিক নায়িকা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসি/ আই. কে. জে/ 


রাশমিকা ডিপফেক ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250