শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

বলিউডের দুই খান কি অযোধ্যায় যাচ্ছেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন রামলালা। যেদিকে তাকিয়ে আছে গোটা ভারত। বিশাল এই কর্মযজ্ঞে বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে বলিউড ও দক্ষিণী তারকাদের। ইতোমধ্যে অযোধ্যায় পৌঁছে গেছেন কঙ্গনা রানাউত। আর রামমন্দির উদ্বোধনের আবহে এবার বলিউডের দুই খানের মুম্বাই ছাড়ার খবর এসেছে।

শুক্রবার রাতে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে শাহরুখ খানকে। এবার এয়ারপোর্টে একেবারে খুল্লামখুল্লা বলিউড বাদশা। ডেনিম জিন্স, ক্যাজুয়াল টি-শার্ট, চুলে দুটি ঝুটি। পঞ্চাশোর্ধ্ব শাহরুখের গ্ল্যামার যেন ঝরে পড়ছে। কিং খান বিমানবন্দরে পৌঁছনোর কিছুক্ষণ পরই সেখানে হাজির হন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা।

অপরদিকে আমির খানও কয়েক দিনের জন্য মুম্বাই ছাড়ছেন। তাহলে কি বলিউডের দুই খান অযোধ্যায় যাচ্ছেন? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।

আরো পড়ুন: এবার বিশ্বজয়ের পথে কিং খান

বলিউডের একাংশ যখন রাম আরাধনায় ব্যস্ত, তখন শাহরুখ-আমিররা যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। শাহরুখ সম্ভবত পরিবারের সঙ্গে সময় কাটাতেই দেশের বাইরে উড়ে গিয়েছেন। অন্যদিকে, আমির খান যাচ্ছেন দিল্লিতে। তাও আবার একমাসের জন্য। নতুন সিনেমার শুটিংয়ে। 

জানা গেছে, বলিউড থেকে রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, আনুশকা শর্মার মতো প্রথম সারির তারকারা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও তিন খানের কাছে যায়নি কোনও আমন্ত্রণপত্র। এখন সময়ই বলে দেবে কৌতূহল বাস্তবে পরিণত হবে নাকি কৌতূহলই থাকবে।

এসি/ আই. কে. জে/ 


বলিউড অযোধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250