রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ *** সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল *** দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের *** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

প্লিজ ভিডিও করবেন না : কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে একাধিক নাটক নিয়ে আসছেন বর্তমান সময়ে ছোটপর্দার পছন্দের মুখ কেয়া পায়েল। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যক্তিগত প্রসঙ্গেও নানা কথা বললেন কেয়া।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারান। বিষয়টি নিয়ে অনেক শিল্পী অভিযোগ ও প্রশ্নও তুলেছেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল। জানালেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও সোচ্চার।

কেয়া বলেন, এটা খুবই বিরক্তিকর। দেখা যায় শুটিং চলছে, সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি। আমি নিজেই জানি না, সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে। এটা নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার।

আরও পড়ুন: শাহ আবদুল করিমের স্মরণে লোক উৎসবের আয়োজন

গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশে কেয়া বলেন, অ্যাটলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষ করে নিজের মতো করে একটু বসে আছি বা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করছে। তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। তাই বলতে হয়, প্লিজ ভিডিও কইরেন না। 

এদিকে সাম্প্রতিক কাজ প্রসঙ্গে কেয়া পায়েল জানালেন, আসছে ভালোবাসা দিবসে তিনটি নাটক আসছে তার। সবকয়টি নাটকই তার কাছে বিশেষ। দর্শকরা তা পছন্দ করবেন বলেও আশাবাদী তিনি।

এসি/ আই.কে.জে/  

কেয়া পায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250