রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে: ইউটিউবার ধ্রুব রাঠি *** শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা *** দুর্গাপূজায় হয়নি নতুন ঢাক বিক্রি, বাদ্যযন্ত্র কারিগরদের হাহাকার *** প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন, সফরে কী কী অগ্রাধিকার পাচ্ছে *** কন্যাশিশুর নিরাপত্তা রক্ষায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী *** রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু *** দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ *** সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল *** দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সেখানে কার্যক্রম স্থগিত করায় আজ রোববার দুপুর ১টা পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী অন্তত সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউসার মাহমুদ সুখবর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্লাইট-ট্র্যাকিং ডেটা ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১ ফ্লাইটটি গতকাল ওমানের মাসকাটে ডাইভার্ট (পথ পরিবর্তন) করা হয়েছিল এবং আজ ভোরে সেটি ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল তাদের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ এবং বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর পরিবর্তিত সময়সূচি জানানো হবে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।  

নিহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও রয়েছেন চার সৌদি নাগরিক এবং একজন করে মার্কিন, মিশরীয়, জর্ডানীয়, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক।

সৌদি বিমানবন্দরে হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250