বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ও আওয়ামী লীগের ‘ভবিষ্যৎ নির্ধারণী’ সভা শুক্রবার *** ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মঙ্গলবার *** ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে এলে দুর্বল পুলিশ কিছুই করতে পারবে না’ *** স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির বৈঠক আজ *** সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করল ইসি *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের *** নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর *** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। খবর বাসসের।

আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে আলোচনাকালে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বৈঠকে উভয় পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা সম্ভাবনাময় ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

মাহদী আমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ও আওয়ামী লীগের ‘ভবিষ্যৎ নির্ধারণী’ সভা শুক্রবার

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মঙ্গলবার

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে এলে দুর্বল পুলিশ কিছুই করতে পারবে না’

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250