বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

জাফলংয়ে আরিফের শোডাউন, কবর জিয়ারতের মধ্যদিয়ে শুরু প্রচারণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাফলংয়ে বিশাল শোডাউন করলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট-৪ আসন থেকে তিনিই বিএনপি’র প্রার্থী হচ্ছেন এবং দলের হয়ে কাজ শুরু করেছেন এমন ইঙ্গিত করে মিডিয়ায় বক্তব্যও দিয়েছেন। শুক্রবার (৭ই নভেম্বর) রাধানগর বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক প্রয়াত সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন এবং গোয়াইনঘাটের ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন আরিফুল। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এই আসনে নির্বাচন করছি। শিগগিরই দলের মহাসচিব আনুষ্ঠানিকভাবেও আমাকে বিএনপি’র প্রার্থী হিসেবে ঘোষণা করবেন।

এ ব্যাপারে ইতিপূর্বে তারেক রহমান বলেছেন এই তিন উপজেলার উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নিবেন। এবং নির্বাচনের এক বছরের মধ্যেই তিন উপজেলার চিত্র পাল্টে দিতে চাই। কক্সবাজারের ন্যায় এই অঞ্চলে মানুষের ঢল নামবে, মানুষ এখানে বেড়াতে আসবে। তিনি আরও বলেন, আমি এখানে এসে রাস্তাঘাটের অবস্থা দেখে হতাশ হয়েছি। আপনাদের সহযোগিতা পেলে এ অবস্থার উত্তরণ করতে চাই। মরহুম এম সাইফুর রহমান ও দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত উন্নয়ন কাজকে সমাপ্ত করতে আমি এই অঞ্চলের মানুষের সহযোগিতা চাই। তাই আগামী দিনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এ আসনকে বিএনপি’র চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিতে হবে বলে জানান তিনি।

১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা আবুল কালাম আজাদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জে.এস/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250