বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সরকারি সফরে বাংলাদেশ এসেছেন তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। শনিবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে হোসে রামোস হোর্তা বাংলাদেশ সফর করছেন। প্রেসিডেন্টের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দলে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টের মুখ্য উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা।

স্বাধীনতা লাভের পরপরই ২০০২ সালের ৭ই জুন বাংলাদেশ তিমুর লেস্তেকে স্বীকৃতি দেয়, যার মধ্য দিয়ে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। তিমুর লেস্তের স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাতে ঢাকায় নামার পর বিমানবন্দরে অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে হোসে রামোস হোর্তা হোটেলে চলে যান। সফরের প্রথম দিন, আজ রোববার হোসে রামোস হোর্তা ড. ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এর পরপরই দু’দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। রাতে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন হোর্তা । 

সফরের দ্বিতীয় দিন সোমবার প্রথম প্রহরে হোসে রামোস হোর্তা সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনু্ষ্ঠানে অংশ নেবেন। একই দিনে তিমুর লেস্তের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: ঢাবির ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেফতার

পরদিন মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসে (বিআইআইএসএস) বক্তব্য দেওয়ার কথা রয়েছে। একই দিন বিকেলে তিনি বাংলাদেশের ছাত্র এবং তরুণদের উদ্দেশে তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তার নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা-পরবর্তী তিমুর লেস্তের জনগণের আকাঙ্ক্ষা এবং তার বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য দেবেন।

এ সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীর জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শমূলক ব্যবস্থাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সফরকালে বাংলাদেশে তিমুর লেস্তের অনারারি কনস্যুলেট খোলার ঘোষণা আসবে বলে আশা করছে ঢাকা।

এসি/ আই.কে.জে

ড. ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250