শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দীনেশ ত্রিবেদী *** শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি *** মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী *** নিম্নমানের বই সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী *** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী

৪৭তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়লো এক মাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনলাইনে ৪৭তম বিসিএসের আবেদন চলছে। আগামী ৩০শে জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে এ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। তবে স্নাতক পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২৭শে ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা ৪৭তম বিসিএসের আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মঙ্গলবার (২১শে জানুয়ারি) বিকেলে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা।

এসি/কেবি


৪৭তম বিসিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250