রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চার দিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ই এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। আজ রোববার (৬ই এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ রোববার আর্মির অফিসিয়াল ফেসবুক পেজেও এ বিবৃতি দেওয়া হয়। সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিদেশ সফরের বিষয়টি এখানে নিশ্চিত করা হয়।

সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এ ছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। এ দুই দেশ সফর শেষে সেনাপ্রধান আগামী ১২ই এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে।

আরএইচ/এইচ.এস

সেনা প্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250