বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

বিএনপি নেতা সালাহউদ্দিনকে টাকার মালা পরিয়ে দিলেন মহিলা দলের নেত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপি দলীয় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে টাকার মালা গলায় পরিয়ে দিয়েছেন এক নারী।

গতকাল সোমবার (২৬শে জানুয়ারি) বিকেলে চকরিয়ায় এক নির্বাচনী পথসভায় তিনি সালাহউদ্দিন আহমদের গলায় টাকার মালা পরিয়ে দেন। জানা গেছে ওই নারী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী। তবে পরবর্তীতে সালাহউদ্দিন আহমদ সেই মালাটি আরেক নারীর গলায় পরিয়ে দেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি তথা দেশের মানুষ বিশ্বাস করে আগামীর ১২ই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের বাক-বদলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, গণমাধ্যম ছাড়াও দীর্ঘদিনের অপশাসন থেকে জাতি মুক্তি পাবে, দেশে সুশাসন ফিরে আসবে। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এসে উন্নয়নের ৩১ দফার মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে।’

জে.এস/

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250