বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

অবশেষে ভারতের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের পর নারী এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। যেখানে ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে। ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।

কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে আজ রোববার (২২শে ডিসেম্বর) শিরোপানির্ধারণী ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে গোঙ্গাদি তৃষার ফিফটি ও শেষদিকে টেলএন্ডারদের ক্যামিওতে ১১৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

অন্যদিকে, বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ, এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম আসরে যুব টাইগ্রেসরা রানারআপ।

বিপরীতে ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন।

এর আগে ১১৭ রান সংগ্রহের পথে ভারতীয় ওপেনার তৃষা ৪৭ বলে ৫২ এবং শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন।

এস/ আই.কে.জে/

সাফ অনূর্ধ্ব-১৯ নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250