মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

ভূমিধসে বিধ্বস্ত কেরালার সহায়তায় ২৫ লাখ টাকা দিলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের কেরালার ওয়েনাডে ভূমিধসে বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে। চারিদিকে শুধুই ক্ষতের চিহ্ন। সেই আবহে সেনা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে। একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। 

আরও পড়ুন: লাইভে এসে ‘ভালোবাসা’ চাইলেন দীপিকা

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান আল্লু অর্জুন। তিনি লিখেছেন, ভূমিধসে কেরালায় যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমায় এত ভালোবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।

সামাজিক মাধ্যমে পোস্টের পর আল্লু আর্জুনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার অনুরাগীরা। অনেকে গর্ববোধ করছেন অভিনেতাকে নিয়ে।

এসি/ আই.কে.জে/


আল্লু অর্জুন কেরালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250