সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

লাইভে এসে ‘ভালোবাসা’ চাইলেন দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘কল্কি ২৮৯৮’ ব্লকবাস্টার হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পাননি দীপিকা। কারণ, নানাভাবেই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলেন তিনি। তাই এবার এক সুযোগে অনুরাগীদের ধন্যবাদ দিয়ে গেলেন। বিনিময়ে চাইলেন ভালোবাসা।

আগামী মাসেই ভূমিষ্ঠ হতে যাচ্ছে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকার সন্তান। এই মুহূর্তে সব ধরনের কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে রয়েছেন হবু মা দীপিকা।

বলিউডের এই তারকা দম্পতি এখন দিন গুণছেন শুভক্ষণের অপেক্ষায়। এদিকে অভিনেত্রীর মনটাও পড়ে রয়েছে ফিল্মি দুনিয়ায়, অনুরাগীদের কাছে। নিজের বিশ্রামের দিকটা খেয়াল রাখার পাশাপাশি শোবিজেও সরব রয়েছেন তিনি।

আরও পড়ুন: আমরা রক্ত চাই না, শান্তি চাই : মোশাররফ করিম

লাইভে ভিডিও বার্তায় দীপিকা বলেন, ‘কল্কিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে পুরো টিম। তাই তো ভবিষ্যতের জন্য ভালোবাসা চাই।’

‘কল্কি ২৮৯৮’ ছবিতে দীপিকা পাড়ুকোন ছাড়াও প্রথম পর্বেই পারফরম্যান্স জমিয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাসরা। এদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল নিয়েও দর্শক আগ্রহ তুঙ্গে। যদিও শোনা যাচ্ছে, সিক্যুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে ছেঁটে ফেলেছেন নতুন ছবির পরিচালক নাগ অশ্বীন।

এসি/ আই.কে.জে/

দীপিকা লাইভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250