সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

মেট্রোরেলে অফিসগামী যাত্রীর উপচেপড়া ভিড়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজধানীতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত  সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু করেছে শনিবার (২০শে জানুয়ারি)। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কিছুটা বেশি ছিল। এদিকে রোববারও অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে। 

রোববার (২১শে জানুয়ারি) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে সরেজমিনে দেখা যায়, অফিসগামী মানুষ এই স্টেশনে নামছেন৷ তারা বলছেন, যানজটের এই শহরে এত দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে মেট্রোরেল। নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা৷

আরো পড়ুন: বিরোধী দল হওয়ার এখনো কোনো সিগন্যাল পাইনি: জিএম কাদের

আদিলুর ইসলাম প্রতিদিন উত্তরা থেকে সচিবালয়ে অফিস করেন। মেট্রোরেল তার জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। তিনি বলেন, আগে মোটরসাইকেলে অফিসে আসতাম। ধুলাবালি, জ্যাম ঠেলে আসতে হতো। এখন মেট্রোরেলে আরামে চলে আসি। এটি আমাদের জন্য আশীর্বাদ৷

রুকাইয়া তাবাসুম নামের আরেক যাত্রী বলেন, মেট্রোরেলের কারণে ঢাকার যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়েছে। আগে বাসা থেকে বের হওয়ার আগে চিন্তা করতে হতো কতক্ষণ জ্যামে বসে থাকা লাগবে। এখন আর সেই চিন্তা নেই৷

মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়েছে গত ৩১শে ডিসেম্বর। এর মধ্য দিয়ে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলতো। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। 

এইচআ/এসি

রাজধানী মেট্রোরেল ভিড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250