সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

ব্রডব্যান্ডেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এবার মোবাইল ইন্টারনেট বন্ধের পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ইউটিউবসহ গুগলের পরিষেবাগুলো চালু থাকবে।

রোববার (৪ঠা আগস্ট) দুপুর ১টা থেকে মোবাইল অপরেটর কোম্পানিগুলো ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

মোবাইল ইন্টারনেট বন্ধের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেটের আইআইজি অপরেটররা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : মোবাইল ইন্টারনেটসহ ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

এদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক গণমাধ্যমকে বলেছেন, আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।

এর আগে মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছিল, দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ফোর-জি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে। ফলে মোবাইল ইন্টারনেটে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।

এস/কেবি

ব্রডব্যান্ড ইন্টারনেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250