বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত *** রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদে ‘মিটিমিটি হাসি’ হাসছিলেন কেন *** সময়ের সঙ্গে ড. ইউনূস সরকারের নানা অপকর্মের ঘটনা সামনে আসছে *** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা *** ইরান যুদ্ধে যোগ না দিলে সৌদিকে ‘পরিণাম’ ভোগ করার হুমকি দিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর গ্রাহাম *** তেলের দামের চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানো বেশি জরুরি: ট্রাম্প *** যুদ্ধাপরাধে দণ্ডিতদের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ *** রাষ্ট্রপতির ভাষণে মিশে থাকল ‘ভাগ্যের নির্মম পরিহাস’ *** ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ই মার্চ) একটি রেকর্ড করা টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করারও আলটিমেটাম দিয়েছেন।

নিজের প্রথম বিবৃতিতে মোজতবা খামেনি অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলে অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী এবং তাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটিগুলো, যা ভবিষ্যতেও লক্ষ্যবস্তু করা হবে। মোজতবা খামেনি বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দেন।

জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তার বার্তাটি প্রকাশিত হয়। সেখানে তার নিজের হাতের লেখা ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি) লেখা সংবলিত একটি ছবি শেয়ার করা হয়। এটিই ছিল দায়িত্ব গ্রহণের পর তার প্রথম জনসমক্ষে আসা বার্তা।

উল্লেখ্য, পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি কোথায় আছেন এবং তার শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা চলছিল। এই ভাষণের মাধ্যমে তিনি সেই নিরবতা ভাঙলেন এবং নিজের কট্টর রাজনৈতিক ও সামরিক অবস্থানের জানান দিলেন।

হরমুজ প্রণালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250