রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

হাবিপ্রবির অ্যাকাডেমিক ভবনসহ সাতটি ভবনের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)'র অ্যাকাডেমিক ভবনসহ সাতটি ভবনের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাবিপ্রবির ওয়েবসাইটে জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

গতকাল বুধবার (১৮ই জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির এ সংক্রান্ত অফিস আদেশটি স্বাক্ষর করেন।

হাবিপ্রবির ওয়েবসাইটে প্রেরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গুগল ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ওই বিতর্কিত নামের পরিবর্তন বিষয়ে নতুন নামের প্রস্তাব গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই বাছাই করে গঠিত নামকরণ কমিটি বিভিন্ন শহীদ ও বিশিষ্ট জনের নামে নাম পরিবর্তনের সুপারিশ করে। পরে ৫৯ তম রিজেন্ট বোর্ডের সভায় এসব সুপারিশ অনুমোদন করা হয়।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বিজয় ২৪ হল’, তাজউদ্দীন আহমেদ হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘শহীদ আবরার ফাহাদ’ হল, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘শহীদ নূর হোসেন’ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বেগম রোকেয়া হল’, আইভি রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নবাব ফয়জুন্নেছা হল’, ড. এম. ওয়াজেদ মিয়া ভবনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন’ এবং শেখ সায়েরা খাতুন হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বেগম খালেদা জিয়া’ হল (প্রস্তাবিত)।

আরএইচ/

হাবিপ্রবি ভবনের নাম পরিবর্তন হলের নাম পরিবর্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250