মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

র‌্যাংকিংয়ে লম্বা লাফ জয়সওয়ালের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট দারুণ ফর্মে আছেন ইয়াশাসভি জয়সওয়াল। ভারতীয় এই তরুণ ব্যাটার টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছেন রেকর্ড। যার চাপ পড়েছেন র‌্যাংকিংয়েও। টেস্ট র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়ে শীর্ষ পনেরোতে জায়গা করে নিয়েছেন তিনি।  

রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩৪ রানে জয়লাভ করে ভারত। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২১৪ রান আসে জয়সওয়ালের ব্যাট থেকে। এই ইনিংসের কারণে র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন তিনি। আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে এখন তার অবস্থান ১৫তম।

আরো পড়ুন: পুত্র সন্তানের বাবা হলেন কোহলি

একই টেস্টে সেঞ্চুরি হাকিয়ে এক ধাপ উন্নতি হয়েছে রোহিত শর্মার। তিনি আছেন ১২ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ৯১ রান যোগ করা শুভমান গিল ৩ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন। এদিকে অভিষেক ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকানো সরফরাজ খান ৭৫ নম্বরে এসেছেন।

অপরদিকে প্রথম ইনিংসে ১৫৩ রান করা ইংলিশ ওপেনার বেন ডাকেট এগিয়েছেন ১২ ধাপ। ১৩ নম্বরে আছেন তিনি। বল ও ব্যাট হাতে অবদান রাখা জাদেজা ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছেন। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা এই ব্যাটার রেটিং পয়েন্ট বাড়িয়ে ৪১৬ থেকে ৪৬৯ করেছেন।

এইচআ/

ইয়াশাসভি জয়সওয়াল আইসিসি র‌্যাংকিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250