সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

বেলিংহামকে বদলি করা নিয়ে বাবার প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৬ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছেলের খেলা দেখতে ইংল্যান্ড থেকে জার্মানিতে গেছেন। মাঠে বসে দেখলেন ৪৫ মিনিট পরই ছেলেকে তুলে নিয়েছেন কোচ। দলও ম্যাচটা জিততে পারল না, ৩–১ ব্যবধানে এগিয়ে থাকার পর মাঠ ছেড়েছে ৩–৩ ড্র নিয়ে। মেজাজটা আর ধরে রাখতে পারেননি বাবা মার্ক। খেলা শেষ হতেই খেলোয়াড়দের লকার রুমে যাওয়ার পথে ধরে বসলেন ক্লাবের ক্রীড়া পরিচালককে।

মার্কের ছেলের নাম জোব বেলিংহাম, রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের ভাই। আর দলটি বরুসিয়া ডর্টমুন্ড, যে ক্লাবে মার্কের ছেলে জুডও খেলে গেছেন। ম্যাচটি ছিল বুন্দেসলিগার। বেলিংহামের বাবা ছেলের বদলি নিয়ে প্রশ্ন তোলার পর ডর্টমুন্ড ড্রেসিংরুমের আশপাশে কোচ, খেলোয়াড় ও অফিশিয়ালস ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

জুনে ৫ বছরের চুক্তিতে সান্দারল্যান্ড থেকে ডর্টমুন্ডে নাম লেখান জোব বেলিংহাম। এরই মধ্যে ক্লাবের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেললেও শনিবার (২৩শে আগস্ট) ছিল বুন্দেসলিগায় তার প্রথম ম্যাচ। সেন্ট পাউলির মাঠে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে ইংল্যান্ড থেকে উড়ে যান তার বাবা মার্ক ও মা ডেনিস বেলিংহাম।

স্কাই স্পোর্টস জার্মানির প্রতিবেদনে বলা হয়, সেদিন ম্যাচের শেষে টানেলে গিয়ে ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্তিয়ান খেলের সঙ্গে কথা বলেন জোবের বাবা ও মা। মার্ক খেলের সঙ্গে প্রথমার্ধ শেষে ছেলের বদলি ও দলের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা বলেন।

আরেক সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, তিনি কোচ নিকো কোভাচের সঙ্গে সরাসরি সাক্ষাতেরও আবেদন করেন। ডর্টমুন্ডের কিছু খেলোয়াড় মার্কের এমন প্রতিক্রিয়ায় বিস্মিতও হন।

যদিও ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক লার্স রিকেন ঘটনাটিকে তুচ্ছ উল্লেখ করে বলেন, এটি নিছক একটি আবেগপ্রবণ আলোচনা ছিল। তিনি যোগ করেন, ভবিষ্যতে একটি কঠোর নিয়ম করা হবে—যেখানে শুধু খেলোয়াড়, কোচ ও ক্লাব স্টাফদের ড্রেসিংরুমে প্রবেশের অনুমতি থাকবে।

জে.এস/

মার্ক বেলিংহাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250