বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

ব্রাজিলজুড়ে ছেয়ে গেছে বিচ্ছু, স্রষ্টার বিচার, না প্রকৃতির প্রতিশোধ?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ৯ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দ্রুত ও অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে ব্রাজিলজুড়ে ভয়াবহ হারে বাড়ছে বিচ্ছুর বিস্তার—এমনই সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। সম্প্রতি ‘ফ্রন্টেইনার ইন পাবলিক হেলথ’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রাজিলে বিষধর বিচ্ছুর দংশনের হার বেড়েছে ২৫০ শতাংশ। এ সময়ের মধ্যে ব্রাজিলজুড়ে ১১ লাখেরও বেশি দংশনের ঘটনা নথিভুক্ত হয়েছে।

গবেষণাটি বলছে, অপরিকল্পিত নগরায়ণ যেমন বস্তি এলাকার বিস্তার, অস্বাস্থ্যকর আবাসন ও বর্জ্য ব্যবস্থার দুর্বলতা—এসবই বিচ্ছুর বিস্তারে সহায়ক পরিবেশ তৈরি করছে। নগর এলাকায় বাড়ি-ঘরের দেয়াল, নালার ভেতর, ধ্বংসাবশেষ এবং নির্মাণসামগ্রীর স্তূপ বিচ্ছুদের জন্য আরামদায়ক আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তাদের খাদ্যের উৎসও সহজলভ্য। সাধারণত এরা তেলাপোকা ও অন্যান্য কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা 'বিশ্লেষণ'। অনেকের দাবি, ব্রাজিলের একশ্রেণির মানুষের পাপ বেড়েছে। দেশটিতে সমকামিকতার বিস্তার ঘটছে। অবাধ যৌনতার পাপে দেশটি ভরপুর। তা-ই স্রষ্টা পাপীদের দুনিয়াতে 'শাস্তি' দিতে বিচ্ছু পাঠিয়েছে। এটা তাদের প্রতি স্রষ্টার 'সতর্কতা'। অনেকে বলছেন, প্রকৃতির সঙ্গে যাচ্ছেতাই আচরণের জন্য বিচ্ছু ছড়িয়ে 'প্রতিশোধ' নিচ্ছে প্রকৃতি।

তবে গবেষণার প্রধান লেখক এবং সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ম্যানুয়েলা বের্তো পুক্কা বলেছেন, ‘ব্রাজিলের নগরায়ণ প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে আমূল বদলে দিয়েছে। শহরগুলো আজ এমন একটি পরিবেশ তৈরি করেছে, যেখানে বিচ্ছু অনায়াসে টিকে থাকতে পারে।’

গতকাল বৃহস্পতিবার (৮ই মে) এ বিষয়ে এক প্রতিবেদনে ব্রিটেন-ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বিচ্ছুরা সাধারণত উষ্ণ ও আর্দ্র পরিবেশে বাস করে এবং জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মের উচ্চ তাপমাত্রা, অতি বৃষ্টিপাত ও খরার আবর্তন তাদের উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছে। এদের কিছু প্রজাতি ৪০০ দিন পর্যন্ত না খেয়েও বাঁচতে পারে এবং যৌন মিলন ছাড়াও বংশবৃদ্ধি করতে পারে—এতে তাদের নির্মূল করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

২০২৪ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেবার ব্রাজিলে প্রায় ২ লাখ মানুষ বিচ্ছুর দংশনে আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে মারা গেছেন ১৩৩ জন। গবেষকরা আশঙ্কা করছেন, ২০২৫ থেকে ২০৩৩ সালের মধ্যে দেশটিতে নতুন করে প্রায় ২০ লাখ মানুষ বিচ্ছুর দংশনের শিকার হতে পারেন। তবে বাস্তব সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ অনেকেই বিচ্ছু দ্বারা দংশনের শিকার হলে চিকিৎসকের কাছে না গিয়ে ঘরেই সেরে ওঠার চেষ্টা করে।

গবেষণায় দেখা গেছে, বিচ্ছুর দংশনে মৃত্যুর হার মোট রিপোর্টের ০.১ শতাংশ। তবে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। দংশনের ফলে আক্রান্ত ব্যক্তিরা কয়েক দিনব্যাপী ব্যথা, জ্বালা, ফোলা, লালভাব, ঝিনঝিনানি ও বমির মতো উপসর্গে ভোগেন।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গবেষকরা বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, দেয়ালে ফাটল বন্ধ করে দেওয়া, নালার মুখে জাল ব্যবহার এবং কাপড়-জুতা ব্যবহারের আগে ভালোভাবে ঝেড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলিয়ানে কান্দিয়ানি আরান্তেস বলেন, ‘বিচ্ছু দংশন অবহেলা করার মতো বিষয় নয়। কারও দংশন হলে দেরি না করে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।’ বিচ্ছুর দংশনের শিকার রোগীদের জন্য ব্রাজিল সরকার বিনামূল্যে চিকিৎসা ও কিছু হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ করে থাকে।

তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, বিচ্ছুদের একমাত্র শত্রু ভাবলে চলবে না। কারণ, এরা আত্মরক্ষামূলক আচরণ করে এবং পরিবেশে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এইচ.এস/

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250