বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

তারেক-জুবাইদাকে খালাস দিয়ে হাইকোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আজ খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। দণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (২৮শে মে) এ রায় দেন।

তবে এর আগে গত ২৬শে মে জুবাইদা রহমানের করা আপিলের ওপর শুনানি শেষ হয় । ওইদিন আদালত এ মামলার রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। 

আজ আদালতে আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। এ ছাড়া দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান।

এদিকে জুবাইদা রহমানের আইনজীবীরা জানিয়েছেন, আদালত জুবাইদা রহমানের আপিল মঞ্জুরের রায় দেওয়ার ফলে এ মামলায় হাইকোর্টে আপিল না করা (নন অপিল্যন্ট) তারেক রহমানসহ অন্যরাও খালাসের রায়ের সুবিধা পাবেন।

২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আর এ মামলায় ২০২৩ সালের ২রা আগস্ট রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ। এ রায়ে দুটি ধারায় তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড (৬ ও ৩ বছর, একসঙ্গে চলবে) এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

গত ৬ই মে জুবাইদা রহমান দেশে ফিরে এ মামলায় আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন, আদালত ১৩ই মে তা মঞ্জুর করেন। এরপর তিনি আপিল করেন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে ১৪ই মে হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং তার জামিন মঞ্জুর করেন। এ আপিলের ওপর শুনানি শেষে আজ বুধবার রায় দিলেন হাইকোর্ট।

আরএইচ/

তারেক-জুবাইদা মামলার রায় খালাস দুদক মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250