শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

বিয়ে করতে ৫০০ কিলোমিটার পাড়ি, গিয়ে দেখলেন প্রেমিকা বিবাহিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ফরাসি মডেল সোফি ভুজেলো ও তার স্বামী ফাবিয়ান বুতামিন। ছবি: সংগৃহীত

বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যে নারীর প্রেমে বুঁদ হয়ে ৪৭২ মাইল পাড়ি দিয়ে তার দোরগোড়ায় হাজির হয়েছিলেন মিশেল তিনি ফ্রান্সের একজন খ্যাতনামা মডেল ‘সোফি ভুজেলো’। ২০০৭ সালে মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ হন তিনি, জেতেন মিস লিমুজিন খেতাবও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোফির সঙ্গে পরিচয় হয় মিশেলের। বন্ধুত্ব থেকে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে সোফির সঙ্গে দেখা করতে বেলজিয়াম থেকে ফ্রান্সের সিরেক অঞ্চলে সোফির বাসভবনে এসে হাজির হন মিশেল। আর তখনই বাধে বিপত্তি। দরজা যিনি খুলেছেন তিনি নিজেকে পরিচয় দিলেন সোফির স্বামী হিসেবে।

ফাবিয়ান বুতামিন নামের ওই ব্যক্তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। যাতে তিনি বলছেন, ‘আমি এটি রেকর্ড করছি। কারণ, এক ব্যক্তি বাড়িতে এসে বলছেন তিনি সোফির হবু স্বামী। কিন্তু আমি তার বর্তমান স্বামী।’

পরে বেশ কিছুক্ষণ বিব্রতকর কথোপকথন হয় মিশেল ও ফাবিয়ানের মধ্যে। এক পর্যায়ে মিশেল বুঝতে পারেন, এতদিন তিনি যার সঙ্গে কথা বলেছেন তিনি আসলে সোফি নন। কেউ একজন সোফির নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তার সঙ্গে প্রতারণা করেছেন। তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার ডলারও নিয়েছেন ওই অ্যাকাউন্টের ব্যবহারকারী।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সোফি ভুজেলো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এ ব্যক্তির জন্য আমি বেশ দুঃখবোধ করছি। ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে আপানারা একটু সাবধান হোন। সবাইকে সচেতন করতেই আমি ভিডিওটি শেয়ার করছি।’

সোফি ভুজেলো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250