রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

‘নেপালের মতো দেশও এখন বাংলাদেশকে অবজ্ঞা করে, এটা চিন্তা করলে কষ্ট লাগে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. ইমতিয়াজ আহমেদ বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতিবাচক ইমেজ তৈরি হচ্ছে। এটা কোনোভাবেই দেশের জন্য মঙ্গলজনক নয়। নেপালেও বাংলাদেশের মতোই ছাত্র-আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, নেপালে যিনি অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন সম্প্রতি তিনি বলেছেন, আমরা নেপালকে কখনোই বাংলাদেশের মতো হতে দেব না। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে নেপালের মতো দেশও বাংলাদেশকে অবজ্ঞা করে কথা বলছে, এটা চিন্তা করলেও কষ্ট লাগে।

তিনি বলেন, কারণ বাংলাদেশ সব সূচকেই নেপালের চেয়ে ভালো অবস্থানে ছিল। এ মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে ‘মবোক্রেসি’ সামাল দেওয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে কোনো দেশের ইমেজ ক্ষুণ্ন হলে দেশটিকে নানাভাবে সমস্যায় পড়তে হয়। অস্থিতিশীল কোনো দেশে বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় আসে না।

তিনি বলেন, কারণ একজন বিদেশি বিনিয়োগকারী কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ এবং সেবামূলক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশাসনের বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে। তারা যদি সন্তুষ্ট না হন, তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য দেশে চলে যান। বিদেশি বিনিয়োগকারীরা হচ্ছেন, ‘শীতের অতিথি পাখির মতো।’

ইমতিয়াজ আহমেদ বলেন, শীতের অতিথি পাখি যেমন কোনো জলাশয়ে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জীবনের নিরাপত্তা না পেলে আশ্রয় গ্রহণ করে না, বিদেশি বিনিয়োগকারীরাও তেমনি কোনো দেশে পর্যাপ্ত মুনাফা এবং জীবনের নিশ্চয়তা না পেলে বিনিয়োগ করেন না। অর্থনীতির চাকা সচল রাখার জন্য দেশের বাস্তব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকীকরণের কোনো বিকল্প নেই।

দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখা এক বিশেষ নিবন্ধে ইমতিয়াজ আহমেদ এসব কথা বলেন। তার লেখাটি আজ রোববার (১লা ফেব্রুয়ারি) যুগান্তরে প্রকাশিত হয়েছে ‘চ্যালেঞ্জ মোকাবিলার ওপর নির্ভর করবে নতুন সরকারের সাফল্য’ শিরোনামে। যুগান্তরের ওয়েবসাইট থেকে নিবন্ধটির লিংক ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নানা শ্রেণি-পেশার নেটিজেনদের মধ্যে তার বক্তব্য নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনা ও পর্যালোচনা চলছে।

ইমতিয়াজ আহমেদ নিবন্ধে বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে। গত ডিসেম্বর মাসে পণ্য রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। এটা কোনোভাবেই আমাদের জন্য ভালো লক্ষণ নয়। আগামীতে বাংলাদেশকে কঠিন ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি আর আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। 

তিনি বলেন, তারা নিজেদের অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য আন্তর্জাতিক কূটনীতিতে পরিবর্তন আনছে। দেশটি বিভিন্ন স্থানে সংঘাতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপির একটি বড় অংশ আসে অস্ত্র বিক্রি থেকে। তাই তারা চাইবে কীভাবে অস্ত্র বিক্রি আগামীতে আরও বাড়ানো যায়।

তিনি বলেন, পরিবর্তনশীল ভূ-রাজনীতি কীভাবে মোকাবিলা করা যায়, দেশের নতুন সরকারকে তা নিয়ে ভাবতে হবে। আন্তর্জাতিক কূটনীতিতে আগামীতে পেশাদারত্বের ওপর বিশেষ জোর দিতে হবে। বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

ইমতিয়াজ আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250