মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ *** চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী *** লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫ *** জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন *** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বহুল প্রতিক্ষিত সিরিজটি। বৃহস্পতিবার (২১শে মার্চ) সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলির সঙ্গে টস করতে নামেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

টস ভাগ্য বাংলাদেশের পক্ষেই গেলো। জিতেছেন নিগার সুলতানা। উইকেটের সুবিধা তুলে নিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ককে।

ব্যাট করতে নেমে অবশ্য অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছেন বাংলাদেশের বোলাররা। শুরুতেই সফরকারী অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলাররা। ২৭ রানেই তুলে নিয়েছে ৩ উইকেট।

আরো পড়ুন : শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার ফোবে লিচফিল্ডকে বোল্ড করে দেন সুলতানা খাতুন। কোনো রানই করতে পারেননি লিচফিল্ড। ৬ষ্ঠ ওভারে আবারও সুলতানা তুলে নেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটার এলিসে পেরিকে। ২ রান করে আউট হন তিনি।

বাংলাদেশের বোলারদের সামনে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি। কিন্তু মারুফা আক্তারের বলে তিনি উইকেটের পেছনে নিগার সুলতানার হাতে ক্যাচ দেন। ৩৯ বলে ২৪ রান করে আউট হন হিলি।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০। ২ রানে বেথ মুনি এবং ১ রানে ব্যাট করছেন তাহলিয়া ম্যাকগ্রা।

এস/ আই.কে.জে/


বাংলাদেশ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250