শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল বাসায় ফিরেছেন। গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রাজধানীর এভারকেয়ারে নিয়ে আসা হয়।

আজ শুক্রবার (২৮শে মার্চ) দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল। তিনি জানান, আজ দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেওয়া হয়েছে।

মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর হেলিকপ্টারে ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু তামিমের শারীরিক অবস্থা তখন অনুকূলে ছিল না।

পরে কেপিজে হাসপাতালেই তার চিকিৎসা চলে। হার্টে একটি রিংও পরানো হয়। তখন ডাক্তাররা জানান, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে। কেপিজে হাসপাতালে একদিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়।

এইচ.এস/

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250