বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর আগারগাঁওয়ে আগামী শনিবার ২১শে ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের। এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশ নেওয়ারও কথা ছিল। কিন্তু ওই সমাবেশ স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২১শে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে।

এছাড়া মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতও সংবাদমাধ্যমকে একই বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সমাবেশে যোগ দেওয়ার মতো নয়। ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে। বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে। এবং সেখানে ম্যাডাম থাকবেন বলে আশা করছি’

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। 

উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং ‍পরে আমেরিকা যাওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবেও ওমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে। সেই অনুযায়ী পাসপোর্টে ভিসা কাজও সম্পন্ন হয়েছে।

ওআ/কেবি

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250