রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

‘আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটের নাইট রাইডার’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ক্রিকেট বোর্ডের এই পরিচালক জাতীয় দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুলের জম্মদিনে ভূয়সী প্রশংসা করেছেন।

আজ সোমবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন আসিফ আকবর। সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘আমিনুল ইসলাম বুলবুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বাংলাদেশ ক্রিকেটের নাইট রাইডার। কাজ করেছেন আইসিসির বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অবদান রেখেছেন। দেশে ফিরে এসেছেন ক্রিকেটের টানে, হয়েছেন বোর্ড প্রেসিডেন্ট।

বুলবুল ভাইয়ের ব‍্যক্তিত্ব অসামান‍্য। ওনার ধৈর্য‍্য আর সাহস জানান দেয় তিনি একজন জেনুইন টেস্ট প্লেয়ার। ক্রিকেট বোর্ডে সংযুক্ত হবার পর নতুনভাবে মানুষটাকে চিনেছি। দেশের ক্রিকেটকে ভালোবেসে অন‍্য পাশে রেখেছেন নিজের আন্তর্জাতিক ক‍্যারিয়ার, অস্ট্রেলিয়ায় পরিবার পরিজন ফেলে একা থাকেন হোটেলকক্ষে।

পাহাড়সম প্রতিবন্ধকতা আর সিস্টেম লসের মচ্ছব কাটিয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে। বুলবুল ভাইয়ের ভাবনাজুড়ে দেশের ক্রিকেটের ভবিষ‍্যত। একটা ডিসিপ্লিনড জাতি গঠনে ক্রিকেটের ভুমিকা কি পরিমান জোরালো হতে পারে সেটা তিনি ভালোভাবেই জানেন। প্রিয় বুলবুল ভাইয়ের জন্মদিন আজ। শুভ জন্মদিন চীফ।আনন্দে বাঁচুন।’

আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250