বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

তিন হাজার ৫৬৭ বন্যার্তকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনীর সদস্যরা গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৩ হাজার ৫৬৭ জন বন্যার্তকে হেলিকপ্টার ও বোট যোগে উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৭শে আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার্তদের সহায়তায় সর্বমোট ২১ হাজার ৫৫৯ প্যাকেট খাদ্যসামগ্রী, ১২ হাজার ৯৯৩ কেজি শুকনা রশদ, ৪ হাজার ৬২০ জনকে রান্না করা খাবার এবং ৫ হাজার ৬৪০ লিটার পানি বিতরণ করা হয়েছে। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে ২ হাজার ২১৭ জনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

গত ২৫শে আগস্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশ পথে উদ্ধার অভিযান ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে। মানবতার সেবায় পরিচালিত এই অভিযানকে ত্বরান্বিত করার লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ২১টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হেলিকপ্টারের মাধ্যমে ১৬ জন মুমূর্ষু রোগীকে দুর্যোগপূর্ণ এলাকা হতে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যাদের মধ্যে ৩ জন শিশু, ৬ জন অন্তঃসত্ত্বা নারী, ২ জন পক্ষাঘাতগ্রস্ত রোগী ও ৫ জন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ২ হাজার ১৪৭ প্যাকেট ত্রাণসামগ্রী ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

এছাড়া বন্যাকবলতি পাইকগাছার দুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদশে নৌবাহিনী। একইসাথে বাংলাদেশ বিমান বাহিনী অব্যাহতভাবে বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

ওআ/ আই.কে.জে/

বন্যা সশস্ত্র বাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250