মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতিধর্ম–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত প্রতিষ্ঠাকালীন তিন সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত, ভদন্ত বোধিপ্রিয় মহাথের ও টি রোজারিও স্মরণে গতকাল শনিবার (৩০শে আগস্ট) আয়োজিত এক স্মৃতিচারণা সভায় বক্তারা এ কথা বলেন। সভার শুরুতে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এই তিন নেতাকে।

আজ রোববার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সভায় বক্তারা সম–অধিকার ও সমমর্যাদার লড়াইকে জোরদার করার আহ্বানও জানান।

এই স্মৃতিচারণা সভায় সভাপতিত্ব করেন পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজীব সরকার প্রমুখ।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250