সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

৫০০ টাকার নতুন নোট আসছে কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আগামীকাল বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোট প্রচলন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এই সিরিজের এক হাজার, পাঁচশ, দুইশ, একশ, পঞ্চাশ, বিশ, দশ, পাঁচ ও দুই টাকার নতুন নোট মুদ্রণের কার্যক্রম নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এক হাজার, একশ, পঞ্চাশ ও বিশ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। এ পর্যায়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট ৪ঠা ডিসেম্বর বাজারে দেওয়া হবে।

নোটটি ওই তারিখে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন ৫০০ টাকার নোটের দৈর্ঘ্যে ১৫২ মিলিমিটার ও প্রস্থে ৬৫ মিলিমিটার। নোটের সামনের অংশের বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা।

নোটের পেছনভাগে সুপ্রিম কোর্টের ছবি এবং জলছাপে রয়েল বেঙ্গল টাইগার থাকছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে এবং এখানে ১০ পরতে নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ডান কোনায় মুদ্রিত '500' রঙ পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দিয়ে ছাপা। নোটটি নাড়াচাড়া করলে এর রঙ সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং ভেতরে কোনাকুনিভাতে মুদ্রিত '৫০০' লেখাটি দৃশ্যমান হয়। 

এছাড়া, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডানদিকে নিচে ৫টি ছোট বৃত্ত রয়েছে যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।

জে.এস/

নতুন নোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250