রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী

তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয়নি: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৬

#

ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয়নি। একজন বীর উত্তমের ছেলে এখন দেশের প্রধানমন্ত্রী- এটা বড় কথা না। জিয়াউর রহমান রাজনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনায় আসেননি, কিন্তু তার ছেলে তারেক রহমান দীর্ঘ সময় রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছেন।

সম্প্রতি গণমাধ্যমে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, সবাই জানে আমি তারেক রহমানের অনেক কিছুকেই পছন্দ করতাম না। তার হাওয়া ভবনকে পছন্দ করিনি, তার কার্যকলাপ থেকে শুরু করে অনেক কিছু পছন্দ করিনি। এ দেশের মানুষ জানে যে, যেটা আমার হৃদয় থেকে সত্য বলে সেটা আমি সবসময় বলি। পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটাকে আমি ভরসা করে বলি না। 

তিনি বলেন, কিন্তু ’২৪ সালে শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরে তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয়নি। তিনি আরো বলেন, কেউ আমাকে বলেও দেয়নি। তার প্রতিটি কাজই অনেকাংশে আমার পছন্দ হয়েছে। আজকে মাত্র এক মাস কয়েক দিন সরকারে আছে। এই এক মাস কয়েক দিনের তারেক রহমানের পরিচালিত সরকার আমার কাছে যথার্থই মনে হয়েছে।

জে.এস/

কাদের সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250