সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু তারিখ নির্ধারণে সোমবার (১১ই মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রীর সভাপতিত্বে‌ বাদ মাগবির রমজান মাসের শুরুর তারিখ ঠিক করতে বৈঠকে বসছেন। 

সোমবার রমজান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১২ই মার্চ) থেকে মুসলমানরা রোজা শুরু হবে। এদিন থেকে রমজান মাস শুরু হবে। 

আরো পড়ুন: রমজান শুরু হচ্ছে কবে, জানা যাবে সোমবার

সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপন করা হয়। ১০ই মার্চ (রোববার ) সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে রোজা। আর তাই বাংলাদেশে মঙ্গলবার (১২ই মার্চ) রোজা শুরুর সম্ভাবনাই বেশি।

এইচআ/ 

বৈঠক চাঁদ দেখা কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250