মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন শত শত মুসল্লি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র গরম থেকে রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুই হাত উঁচিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রোববার (২৮শে এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের দৌলতপুর সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ ও দোয়া পরিচালনা করেন, উপজেলার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন হাওলাদার।

এ সময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময়ে মুসল্লিদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

নামাজে অংশগ্রহণ করা তাহেরপুর টিলা মসজিদের ইমাম মাও. অহিদুজ্জামান বলেন, অসহনীয় গরম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

ওআ/


নামাজ বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250