সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির *** প্রাথমিকের অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগের বিষয়টি পর্যালোচনাধীন: শিক্ষামন্ত্রী *** আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩

আলসেমি উদযাপনের দিন আজ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

উঠতে-বসতে নানা রকম সমালোচনার মুখে পড়তে হয় অলস মানুষদের। কারণ তাদের কেউ পছন্দ করে না। কিন্তু, জানেন কী অলসতা উদযাপনের জন্য একটি দিবস আছে?

প্রতি বছর ১০ই আগস্ট যুক্তরাষ্ট্রে অলস দিবস উদযাপন করা হয়।

আজ শনিবার (১০ই আগস্ট) আলসেমি উদযাপনের সেই দিন। অলসতার জন্য যাদের এতদিন কটু কথা শুনতে হয়েছে—তারা আজ নিজের আলসেমিকে উদযাপন করতে পারেন।

আজ সোফা থেকে না উঠেই দিবসটি উদযাপন করতে পারেন, কিংবা সারাদিন ঘুমিয়ে, শুয়ে-বসে কাটিয়ে দিতে পারেন।

আরো পড়ুন : স্লিপ প্যারালাইসিস থেকে মুক্তির উপায় জানা আছে কি?

সবাই জানি, অলসতা একটি খারাপ অভ্যাস। কিন্তু, অলসতার কিছু ভালো দিকও থাকতে পারে। যেমন: অলস ব্যক্তি দীর্ঘ সময় বিশ্রাম নিতে পারেন, তিনি পর্যাপ্ত ঘুমাতে পারেন। আর পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের ফলে মানসিক চাপ কমে, কাজে মনোযোগী হওয়া যায় ও স্মৃতিশক্তি উন্নত হয়। কিন্তু, পর্যাপ্ত ঘুম না হলে উদ্বেগ, হতাশা, দুর্বলতা বাড়ে। তাই অলসতা কিন্তু কখনো কখনো ভালোও হতে পারে।

হয়তো কাজের চাপ থেকে একটি দিন দূরে থাকতেই অলস দিবসটির প্রচলন হয়েছিল। বিষয়টি নিয়ে ধারণা করতে হচ্ছে, কারণ অলস দিবসের প্রতিষ্ঠাতা কারা বা কাদের উদ্যোগে এই দিবসটি শুরু হয়েছিল, সে সম্পর্কে জানা যায়নি। হয়তো তারা এতটাই অলস ছিলেন যে দিবসটির রেকর্ড রাখতেও আলসেমি করেছিলেন।

এস/ আই.কে.জে/

আলসেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250