সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইজিপির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে এ নির্দেশ দেন তিনি। 

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও ডিআইজি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্মকর্তা অংশগ্রহণ করেন। জেলার পুলিশ সুপাররা অনলাইনে সভায় যুক্ত ছিলেন। 

আইজিপি গুরুত্বপূর্ণ মামলা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দেন। তিনি মামলায় সাজার হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেন। 

আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। বাংলাদেশ পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: চীন-বাংলাদেশের নিজস্ব মুদ্রার মধ্যে সমন্বয় নিয়ে কাজ চলমান

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম গত বছরের ডিসেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হারানো মোবাইল ফোন উদ্ধার, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, সাজা পরোয়ানা ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। 

এসকে/ 

আইজিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250