বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

ফারাক্কার গেট খুললেও বাংলাদেশে শঙ্কার কারণ নেই : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি - সংগৃহীত

ফারাক্কা বাঁধের ১০৯টি গেটের সব কটি খুলে দেয়ার পরও বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের তথ্য অনুযায়ী, গঙ্গা নদীর বাংলাদেশ অংশে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এই বৃদ্ধিতে শঙ্কার কোনো কারণ নেই বলে আজ মঙ্গলবার (২৭শে আগস্ট) গণমাধ্যমকে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয় গতকাল সোমবার।

ফারাক্কার সব কটি গেট খুলে দেয়ার পর বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা স্থানে শঙ্কা ছড়ায়। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকালই জানায়, এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। গতকাল কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশের উজানে গঙ্গা নদীর পানি ভারতের বিভিন্ন পয়েন্টে বর্তমানে স্থির পর্যায়ে আছে। বাংলাদেশেও গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার দেড় থেকে দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী চার থেকে পাঁচ দিনে বাংলাদেশে স্থিতিশীলভাবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এ মুহূর্তে গঙ্গা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই।’

সরদার উদয় রায়হান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে গঙ্গার পানি পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এটা নিয়ে শঙ্কার কিছু নেই। এটা স্বাভাবিক। আগামী কয়েক দিনেও বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো সম্ভাবনা দেখি না।’

পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ম ইনামুল হক আজ গণমাধ্যমকে বলেন, ‘ফারাক্কার সব কটি গেট খুলে দেওয়ায় আমাদের এখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো শঙ্কা নেই। এটা প্রতিবারই করা হয়।’

সব কটি গেট আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, এরপর চার থেকে পাঁচটি গেট খোলা রেখে বাকিগুলো বন্ধ করে দেয়া হবে।

আই.কে.জে/

ফারাক্কার গেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250