মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

‘কবে আমি বাহির হলেম’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রচারিত হলো কণ্ঠশিল্পী নিলয় আকাশের গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘কবে আমি বাহির হলেম’। আবর্তন ইনিসিয়েটিভের ব্যানারে নির্মিত গানটি মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে।

এর সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। তিনি সংগীতধর্মী চিন্তা ও আধুনিক সংগীত নির্মাণের মাধ্যমে গানটিকে এক নতুন মাত্রা দিয়েছেন বলে মনে হবে দর্শক ও শ্রোতাদের কাছে। গানটির ভিডিও নির্মাণে ছিলেন অক্ষয় সৌরভ ছবিস্বর।

এ গানে নিলয় আকাশের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন অন্তরা সেনগুপ্ত ও মৌমিতা রায়, যাদের গায়কী গানটিকে করেছে আবেদনময়ী।

আবর্তন ইনেসিয়েটিভ অব ক্রিয়েটিভ আর্ট-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, শিল্পী নিলয় আকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত সংগীত চর্চা ও পরিবেশনায় সক্রিয় রয়েছেন। মঞ্চ, বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল মাধ্যমে তার পরিবেশনা নিয়মিত প্রচার হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেও নিলয় আকাশের কণ্ঠে মৌলিক গান বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। এবারের গানটির প্রকাশ উপলক্ষে শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানানো হচ্ছে আবর্তন ইনিসিয়েটিভের অফিশিয়াল পেইজ ও ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল মাধ্যমে যুক্ত থাকার জন্য।

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250