রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বারবার ৫ই আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে বলে প্রশ্ন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ‘৫ই আগস্টের ভয় দেখিয়ে আর লাভ নেই। হাসনাত আব্দুল্লাহ বলছেন যে, প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ই আগস্ট নেমে আসবে। ৫ই আগস্ট একটা অভ্যুত্থানের দিন। একটা সুন্দর পরিবর্তনের দিন। এটা কি হুমকি দেওয়ার দিন?’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। মোস্তফা ফিরোজ বলেন, ‘যারা এটার রচয়িতা তারা নিজেরাই যদি এটাকে যেখানে সেখানে ইউজ করে যে, প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ই আগস্ট নেমে আসবে। এটার মানেটা কী? ভয় দেখানো? ৫ই আগস্টের ১২টা কারা বাজাইছে? এটার তো অলরেডি ১২টা বেজে গেছে।'

তিনি বলেন, ‘৫ই আগস্ট আর আসবে না, অন্য আগস্ট আসবে। কারণ ৫ই আগস্টের যে চেতনা, এই চেতনা এখন জামায়াতের গর্ভে বিলীন হয়ে গেছে। মানুষের স্বপ্ন যেটা ছিল এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাসনাত আব্দুল্লাহর দলেরই অনেক নেতা রিভলভ করে চলে আসছে যে, তারা ৫ই আগস্টের চেতনার সঙ্গে নেই।'

মোস্তফা ফিরোজ আরো বলেন, ‘৫ই আগস্টের চেতনা এমন একটা চেতনা ছিল যে চেতনা সংগঠিত করতে তখন জামায়াত-বিএনপি লাগেনি। তারা পেছনে চলে গিয়েছিল। সামনে যারা আসলো তারা নিজেরা এখন পেছনে চলে গেছে। চেতনা থাকল কোথায়? ৫ই আগস্টের পর যেই জুলুম নির্যাতন নেমে আসছে সাধারণ মানুষের ওপরে—লুটপাট, আইনের শাসনের বদলে বেআইনি শাসন, মব, মানবাধিকার যেভাবে লঙ্ঘন হয়েছে, যেভাবে জ্বালাও পোড়াও হয়েছে, এটা কি থাকল?’

মোস্তফা ফিরোজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250