বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের (পিপিএল) বরাতে এমন খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলার প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এই কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে। ইসলামাবাদে এক তেল-গ্যাস সম্মেলনের ফাঁকে এ তথ্য গণমাধ্যমটিকে দেন পিপিএলের জেনারেল ম্যানেজার (এক্সপ্লোরেশন ও কোর বিজনেস ডেভেলপমেন্ট) আরশাদ পালেকার।

তিনি বলেন, ‘প্রায় ছয় ফুট উচ্চতার এই প্ল্যাটফর্ম ঢেউয়ের উচ্চতা মোকাবিলা করতে পারবে, ফলে রাতে-দিনে নির্বিঘ্নে তেল ও গ্যাসের খোঁজ চালানো যাবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য ‘বৃহৎ তেলসম্পদে’ আগ্রহ দেখানোর পর দেশটির সমুদ্রভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকেই পিপিএল, মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফশোর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে।

আরশাদ পালেকার জানান, পাকিস্তানের জন্য প্রথমবারের মতো হতে যাওয়া এই প্রকল্পটি আবুধাবির একটি প্রকল্পের অনুকরণে তৈরি হচ্ছে।  সফলভাবে কৃত্রিম দ্বীপে ড্রিলিং প্ল্যাটফর্মও নির্মাণ করা হয়েছে।

তার মতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বীপ নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপরই কোম্পানিটি ২৫টি কূপ খননের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করবে।

এই উদ্যোগের ফলে পাকিস্তানে জাহাজের পরিবেশবান্ধব জ্বালানির সরবরাহ বাড়বে। একই সঙ্গে সমুদ্রগামী বড় জাহাজগুলো পূর্ব থেকে পশ্চিমমুখী দীর্ঘ রুটে যাত্রা করতে পারবে কোথাও না থেমেই। তাছাড়া পাকিস্তানের জ্বালানি ও তেল-গ্যাসের চাহিদাও মেটাতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জে.এস/

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250