শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ব্যর্থতার দায়’ নিয়ে এবং প্রশাসনের স্থবিরতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। আজ সোমবার (২৬শে জানুয়ারি) ফেসবুকে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সর্বমিত্র চাকমা তার পোস্টে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপুল প্রত্যাশা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ক্যাম্পাসকে নিরাপদ করার উদ্দেশ্যে নিবন্ধিত রিকশা চালু এবং যানবাহন সীমিতকরণসহ বিভিন্ন প্রস্তাব দিলেও প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সিসি ক্যামেরা পর্যন্ত নেই। সেখানে নারী শিক্ষার্থীদের হেনস্তা হওয়া থেকে শুরু করে মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফেরত আসায় বহিরাগতরা সহজেই দেয়াল টপকে ক্যাম্পাসে ঢুকে পড়ছে বলে তিনি জানান।

কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের কান ধরে উঠবস করানোর একটি ঘটনা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে সর্বমিত্র চাকমা বলেন, ‘চুরি-ছিনতাইয়ের ঘটনা অত্যাধিক বেড়ে যাওয়ায় আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতার কারণে মনে হয়েছিল এ কঠোরতা ছাড়া নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি মোকাবিলায় আমাকে আইনের ঊর্ধ্বেও যেতে হয়েছে।’ ঘটনাটি গত মাসের বলে জানান সর্বমিত্র।

দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তিগত ও মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ভাবনা চিন্তায় স্রেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ছিল। আমি নিজের দায়িত্বের বাইরে গিয়েও সমাধানের চেষ্টা করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার আর দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই।’

পদত্যাগের বিষয়টি কোনো অভিমান বা প্ররোচনায় নয় বরং বাস্তবতার নিরিখে নিয়েছেন বলে দাবি করেন তিনি। পোস্টে সর্বমিত্র লেখেন, ‘কাজ করা যেখানে কঠিন বা অসম্ভব, সেখানে পদ ধরে রাখার কোনো মানে নেই।’

সর্বমিত্র চাকমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250