বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

পাকিস্তানে দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন সাকিব?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। গত শনিবার (২৪শে আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম নোটিশটি পাঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কিন্তু বাঁহাতি এই অলরাউন্ডার ইস্যুতে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেননি বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। প্রথম টেস্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রথম টেস্ট শেষ হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ে প্রত্যক্ষ অবদান রেখেছেন সাকিব। এ কারণে প্রশ্ন উঠেছে দ্বিতীয় টেস্টে সাকিবকে পাওয়া যাবেতো?

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বাঁহাতি অলরাউন্ডারকে পরের টেস্টেও দলে চান। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এ রকম অবস্থায় থাকার পরও এতো ভালো খেলা, বিশেষ করে বোলিংয়ে। এটা তিনি (সাকিব) বলেই সম্ভব হয়েছে। অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমনটা আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।’  

আরো পড়ুন : সাকিবকে নির্দোষ ঘোষণা করে যা বললেন বিজয়

রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট হাতে ১৬ বলে ১৫ রান করেন সাকিব। বল হাতে দুই ইনিংস মিলিয়ে নেন চার উইকেট। যার তিনটিই সাকিব পান পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। যা ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় মহামূল্যবান। সাকিবের এই দায়িত্বশীল পারফরম্যান্সে মুগ্ধ শান্ত। সাবেক অধিনায়কের জন্য প্রশংসার ঝাঁপি খুলে দিয়েছেন তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘সাকিব ভাইয়ের মতো দায়িত্বশীল ক্রিকেটার খুব কম আছেন। দলের জয়ের জন্য যা করা দরকার তিনি সেটাই করেন। তিনি ভালো করেই জানেন, কীভাবে ব্যক্তিগত জীবন দূরে সরিয়ে শুধু ক্রিকেটে মনোযোগ দেওয়া যায়। তিনি জানেন কীভাবে দল ও সতীর্থদের সহায়তা করতে হয়।’

আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

এস/কেবি


পাকিস্তান সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250