শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

বন্যার্তদের পাশে ইবির শিক্ষক-কর্মকর্তারা, সামিল শিক্ষার্থীরাও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি : সুখবর

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তারা। শনিবার (২৪শে আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত বৃহস্পতিবার থেকে বন্যার্তদের সহায়তায় কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ করছে। এছাড়াও শিক্ষার্থীরা পোশাক, শুকনো খাবার ও ঔষধসহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে প্রতিনিধিদলের মাধ্যমে বন্যাদুর্গত এলাকায় পাঠিয়েছে।

আরো পড়ুন : ৪০ দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ

অন্যদিকে জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যার্তদের সাহায্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের পূজা উদযাপন পরিষদ। সংগঠনটি জানায়, এবার তারা শোভাযাত্রার আয়োজন না করে যতটা সম্ভব কম খরচে জন্মাষ্টমী উদযাপন করে সেখান থেকে একটি অংশ বন্যার্তদের সাহায্যে ব্যয় করবে।

আবির/ এস/ আই.কে.জে/

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250