শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টফিতে বাংলায় ডাবিং করা তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া ও টফির ডেপুটি ডিরেক্টর মোদাস্‌সের আহমেদ এবং এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খানসহ অনেকে।

ইতিমধ্যে টফিতে মুক্তি পেয়েছে কুরুলুস ওসমানের প্রথম ৩ সিজন। ২২শে আগস্ট থেকে প্রকাশ করা হবে চতুর্থ সিজন। পর্যায়ক্রমে মুক্তি পাবে বাকি দুটি সিজন।

‘কুরুলুস ওসমান’ সিরিজের গল্পে দেখা যাবে, আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ি গোত্র নামে পরিচিত। বাইজেনটাইন সাম্রাজ্য ও মোঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর পুত্র আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন ওসমানি সাম্রাজ্যের।

তারই পুত্র ওসমান বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেন। তিলতিল করে তিনি কীভাবে ন্যায়বিচারের ওসমানি সাম্রাজ্য গড়ে তোলেন, সেই কাহিনি নিয়েই এগিয়েছে ধারাবাহিকের গল্প। বন্ধুত্ব, অকৃতজ্ঞতা, সাহসিকতা ও আত্মত্যাগের এক অসাধারণ গল্প কুরুলুস ওসমান।

মেহমেদ রোজদাগ রচিত সিরিজটি পরিচালনা করেছেন মতিন গুনাই। মূল চরিত্রে অভিনয় করেছেন বুরাক অ্যাজিভিট। অন্যান্য চরিত্রে ওজগে টোরের, আলমা তেরিজ, ফারুক আরান, এমরে বে, ইসমাইল হাক্কি উরুন প্রমুখ।

বিশ্বের ৭৩টি দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে সিরিজটি। আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ হিসেবে পেয়েছে পুরস্কার। কুরুলুস ওসমান সিরিজের বাংলা ডাবিংয়ে কাজ করেছেন ৫৩ জন বাংলাদেশি কণ্ঠাভিনেতা।

জে.এস/

কুরুলুস ওসমান তুর্কি সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250