বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

চায়না বুচনায় মাছ শূন্য জলাশয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সুখবর ডটকম

সঞ্জয় কুলু, বাগেরহাট

শরণখোলার বিভিন্ন জলাশয়ে অবাধে ‘চায়না বুচনা' ব্যবহারের কারণে দেশি মাছ প্রায় শূন্য হয়ে পড়ছে। এই যন্ত্র দিয়ে অতি সূক্ষ্মভাবে মাছ ধরা হয়, ফলে পোনা থেকে শুরু করে সব ধরনের মাছ ধ্বংস হচ্ছে। এতে জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় জেলে নির্মল কুলু বলেন, “একসময় এই খালে জালে জাল ভরে মাছ উঠত। এখন চায়না বুচনায় সব শেষ হয়ে যাচ্ছে।" 

আরেক জেলে আব্বাস উদ্দিন জানান, “পোনা না বাঁচলে সামনে আর মাছই থাকবে না।" এ বিষয়ে উপজেলার মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস জানান, চায়না বুচনা সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এর কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, উপকূল ও নদীনির্ভর অঞ্চলে অবৈধ নেট জাল, খরচি জাল, চিংড়া জাল, বাধা জাল, ট্রলিং এবং বিষ প্রয়োগে মাছের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এসব জালে ধ্বংস হচ্ছে মাছের পোনা, বাধা জালে থমকে যাচ্ছে স্বাভাবিক জলপ্রবাহ, আর বিষে নষ্ট হচ্ছে পুরো জলজ প্রাণিসম্পদ।

মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, “বিষ দিয়ে মাছ ধরা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তার জন্যও বড় হুমকি। মা মাছ ও পোনা ধ্বংস হলে দেশীয় প্রজাতি হারিয়ে যাবে।" 

তিনি জানান, নিয়মিত অভিযান চালানো হলেও জনসচেতনতা ছাড়া এই সংকট সামাল দেওয়া কঠিন।

জিলবুনিয়া গ্রামের জেলে ইউনুস হাওলাদার বলেন, “যে নদীতে দিনে ১০–১৫ কেজি মাছ পেতাম, এখন দুই কেজিও মেলে না। অবৈধ জাল ও বিষ আমাদের জীবিকা শেষ করে দিচ্ছে।"

চায়না বুচনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250