বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি

গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

গণভোট ইস্যুতে আবারও আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আগেও ইঙ্গিতে ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করেছিলেন তিনি। এবার সরাসরি নিজের অবস্থান জানিয়ে দিলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে।

আজ বুধবার (১১ই ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ন্যান্সি। ছবিতে পাশাপাশি লেখা ছিল ‘হ্যাঁ’ ও ‘না’। সেখানে ‘হ্যাঁ’ শব্দটির ওপর দাগ টেনে কেটে দেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার অবস্থানকে সমর্থন করেছেন, আবার কেউ কটাক্ষ করেছেন।

একজন লিখেছেন, ‘লিডার হ্যাঁ বলে, নেত্রীরা না বলে।’ আরেকজন ন্যান্সির জনপ্রিয় গানের লাইন টেনে মন্তব্য করেন, ‘বাহির বলে ‘না’, ভেতর বলে ‘হ্যাঁ’।’ তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি এই সংগীতশিল্পী।

এর আগে গণভোট প্রসঙ্গে দেওয়া এক পোস্টেও প্রশ্ন তুলেছিলেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছিলেন, ‘গণভোটের আয়োজন করবেন! ভোট ‘হ্যাঁ’ বা ‘না’ হবে সেটাও নিজেরাই ঠিক করবেন। তবে এই লোক দেখানো গণভোট কাদের জন্য?’ সেই পোস্ট ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।

ন্যান্সির সাম্প্রতিক পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

আগামীকালের ত্রয়োদশ সংসদ নির্বাচন সারাদেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে, তখনই ন্যান্সি নিজের ফেসবুক হ্যান্ডলে জানিয়ে দিলেন, তিনি না ভোটের পক্ষে। নেটিজেনদের একাংশ তাকে তীব্র তোপের মুখে ফেলেছেন। তবে এসবে একেবারে নজর দিচ্ছেন না এই গায়িকা। জাতীয়তাবাদী মনোভাবাপন্ন ন্যান্সি। বিগত সময় তার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। অনেক কনসার্ট তার বাতিল হয়েছে। তবুও ভেঙে পড়েননি।

শোবিজ তারকাদের সবার যখন নানা সুযোগ হাতছানি দিচ্ছিল, তখন ন্যান্সি বলেছিলেন, শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী আসে না যে এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে এদের ধরা উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই।

জে.এস/

নাজমুন মুনিরা ন্যান্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250