মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা, অনলাইনে নারী শিক্ষার্থীদের হেনস্তা এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রোববার (৩১শে আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীরা এসব দাবি উত্থাপন করেন।

বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষে আবরার ফায়াজ সাংবাদিকদের জানান, বুয়েটের নারী শিক্ষার্থীদের অনলাইনে হেনস্তা ও অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়টি কমিশনার স্বীকার করেছেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আন্দোলনের ভাইরাল হওয়া ছবিটি এআই জেনারেটেড নয় বলেও স্বীকার করেছেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রতিনিধিরা জানান, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন, তবে জনদুর্ভোগ এড়িয়ে তা করবেন। ডিএমপি কমিশনার বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বুয়েটে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। ফলে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।

জে.এস/

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250